Skip to main content

Posts

Featured

  বীরভূমের এক মহারাজা ও বৃটিশ ভারতের একটি আইনি হত্যা আগস্ট মাস যেন মনে পড়িয়ে দেয়  বৃটিশ শাসনের রক্তাক্ত ইতিহাসের কথা। পলাশীর প্রান্তরে যে বিষবৃক্ষের বীজ বপন করা হয়েছিল তার প্রকৃত স্বরূপ বোধহয় ভারতবাসী অনুধাবন করেছিল এই বীরভূমের‌ এক মহারাজা কে হত্যা করতে দেখে। হ্যাঁ আমরা বলতে চাইছি মহারাজা নন্দকুমারের কথা।যাকে হত্যা করা হয়েছিল তথাকথিত আইনি প্রক্রিয়ায় মধ্য দিয়ে এই আগস্ট মাসেই। আসুন দেখে নেওয়া যাক কে ছিলেন এই মহারাজ নন্দকুমার।  ১৭০৫ সালে বীরভূম জেলার নলহাটি থানার ভদ্রপুর গ্রামে নন্দকুমার জন্মগ্রহণ করেন।পিতার কাছে রাজস্ব আদায় সংক্রান্ত কাজ শিখে,তিনিও নবাবী আমলে রাজস্ব আদায়ের  দায়িত্ব লাভ করেন। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ১৭৬৪ সালে নন্দকুমারকে ‘মহারাজা’ উপাধি প্রদান করেছিলেন।ঐ বছরেই ওয়ারেন হেস্টিংসের বদলে তাঁকে  ইস্ট ইন্ডিয়া কোম্পানি  বর্ধমান, নদিয়া ও হুগলির কালেক্টর নিযুক্ত করে।১৭৭৩ সালে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর-জেনারেল হয়ে এলে নন্দকুমার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। মহারাজ নন্দকুমার অভিযোগ করেন যে, হেস্টিংস মীরজাফরের বেগমের কাছে ব...

Latest posts